




কাস্টমার রিভিউ
Congratulations Junaed Ahmed vaiঅনেক অনেক ধন্যবাদ
আপনাকে এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য এবং আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। দোআ করবেন আমাদের জন্য যাতে আপনাদের স্বপ্ন গুলো পূরন করতে সহযোগিতা করতে পারি।ভাল্লাগে
যখন এই রকম কাস্টমার রিভিউ
পাই।আলহামদুলিল্লাহ । অবশেষে নিজের উপার্জনের টাকায় শখের সাইকেলটা কিনতে পারলাম৷ অনেকদিন ধরেই একটা সাইকেল কেনার আকাঙ্খা ছিলো৷ আল্লাহ ম্যানেজ করে দিলেন৷ নিজের কষ্টের টাকায় কিনবো,তাই বেশ খোঁজখবরই নিয়ে দেখলাম বেশ কিছুদিন৷ কোন সাইকেল ভালো হবে,কোথা থেকে কিনলে ভালো হবে৷ অবশেষে খোঁজ পেলাম ইমরান সাইকেল মার্টের৷ ওনারা আবার ভেলোসের অথোরাইজড ডিলার৷ পরিচিত বড়ভাইয়ের রিকমেন্ডেশন ছিলো এবং একইসাথে ইউটিউব থেকেও ভাইদের শপ নিয়ে জানতে পারি৷ বিশ্ববিদ্যালয় হতে রওনা দিলাম ঢাকার বংশালে,কাজী আলাউদ্দিন রোড ইমরান সাইকেল মার্টের উদ্দেশ্যে৷ সাথে আমার বন্ধু ফাইয়াজও ছিলো৷ তারপর আর কী! ওখানের কর্মী ভাইয়াদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলাম৷ কিছুক্ষণ পর ইমরান ভাইয়া এলেন৷ আমরাও পছন্দের সাইকেলটি আনবক্সিং করলাম৷ টুকটাক ছবিও তুলে রাখলাম৷ একটা সুন্দর সময় উপভোগ করলাম৷ বাহিরে প্রচন্ড গরম থাকলেও মনের ভিতরে বেশ শীতলতাই অনুভব করছিলাম৷ সাইকেল ফিটিং হলে তারপর ভাইয়াদের থেকে বিদায় নিয়ে নতুন সাইকেল নিয়ে আবার বাসায়ই রওনা হলাম৷ ও হ্যা৷ ভাইয়া আমাদের দুজনের জন্যই কিছু গিফটও দিয়ে দিলেন৷ অনেক ধন্যবাদ৷ এই হলো আমার নতুন সাইকেল কেনার অভিজ্ঞতা৷ ভেলোসের সাইকেল ভালোই হবে৷ তবে এটার আলাদা রিভিউ কিছুদিন ব্যবহারের পর জানানো যাবে৷ তবে আপনারা যারা নতুন সাইকেল কিনতে ইচ্ছুক, ভাইয়াদের শপ ঘুরে আসতে পারেন৷ প্রোডাক্ট, প্রাইজ ও কাস্টমার কেয়ার সব দিক থেকেই ইনশাআল্লাহ সন্তুষ্ট হবেন৷ আমার সাইকেলের ডিটেইল দিয়ে দিচ্ছি৷ Name- Veloce Legion-10
Our Satisfied Customers

07 May